1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মহেশখালীতে অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৩ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন,বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল কোর্টে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংগ্রামী রাজনীতির প্রতীক এম হায়দার আলী,এখনও অসহায় মানুষের আস্থার ঠিকানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে চরনিমতলা ব্রীজের দক্ষিণ পাশে ঝুঁকিপূর্ণ সড়ক,যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যার উদ্দেশ্যে হামলা,ছুরিসহ আটক এক নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ

মহেশখালীতে অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৩

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬২ বার
মহেশখালীতে অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৩

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় অস্ত্র তৈরির ছোট-বড় ৫০টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (১৬ মার্চ) ভোর আনুমানিক ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইরছড়া খঞ্জনীর বাপেরঘোনা এলাকায় র‌্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দুর্গম পাহাড়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। পলায়নকালে ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরি, কেনা-বেচার সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

অভিযানে অস্ত্র তৈরির কারখানার অন্যতম কারিগর বাদশা মিয়া কৌশলে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যান। অস্ত্রের কারখানা হতে দুটি ওয়ান শুটারগান এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদির মধ্যে উল্লেখযোগ্য লোহার তৈরি ড্রিল মেশিন, হাতুড়ি, করাত, চারটি লোহার পাইপ, দুটি লোহার ব্যারেল, হেক্সো ব্লেড, দুটি লোহা কাটার ব্লেড, ৬০টি ওয়াশার, দুটি পাঞ্চিং রড, দুটি বড় নাট, রেঞ্চ, স্টিল সিড, তিনটি লোহার অংশ ও লোহার ব্রাশসহ অস্ত্র তৈরির আনুষঙ্গিক ছোট-বড় ৫০টি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হল, অফিসপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে ফরিদুল আলম (৫৪), একই এলাকার ফরিদুল আলমের ছেলে জিসাদ প্রকাশ সোনা মিয়া (২২) ও ফরিদুল আলমের ছেলে বাহিম (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বাদশা মিয়া নামে একজনকে অস্ত্র তৈরির কারিগর হিসেবে চিহ্নিত করে। দীর্ঘদিন ধরে তারা গোপনে অস্ত্র তৈরি ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় এবং মাদক ব্যবসার সাথেও তাদের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার সুবাদে সেখানে গড়ে তুলে অস্ত্র তৈরির কারখানা। পলাতক ও গ্রেপ্তাররা দীর্ঘদিন বর্ণিত কারখানায় কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ করে দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র তৈরি করত। পরবর্তীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ সকল অস্ত্র কক্সবাজার শহর, রোহিঙ্গা ক্যাম্প, সন্ত্রাসী গোষ্ঠী আরসার নিকট এবং দেশের বিভিন্ন প্রান্তে অপরাধীদের নিকট উচ্চ মূল্যে বিক্রয় করে থাকেন মর্মে স্বীকার করে আসামিরা।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতক কারিগর বাদশা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৫
  • ১২:০৪
  • ৪:৪০
  • ৬:৫৩
  • ৮:১৯
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost