1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাজীপুরে ট্রাক থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, চালকসহ হেলপার আটক | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে ট্রাক থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, চালকসহ হেলপার আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬১ বার
গাজীপুরে ট্রাক থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, চালকসহ হেলপার আটক

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ চালক ও হেলপারকে আটক করে জিএমপি পুলিশ।রোববার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (অপরাধ, উত্তর) খাইরুল আলম জানান, ওই ট্রাক চালক ও হেলপারকে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহন ও পাচারে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার বালুগ্রাম (তেকোনা) গ্রামের আল আমিনের ছেলে ফাহাদ হোসেন (২৭) ও একই জেলার বালুগ্রাম (মানপুর) গ্রামের সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন (২০)।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে সদর থানার একাধিক টিম লক্ষ্মীপুরা এলাকায় শিববাড়ী মোড় থেকে চৌরাস্তা গামী রোডে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গেইটের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ট্রাকের চালক ও হেলপার ট্রাকে হেরোইন আছে বলে স্বীকার করেন। পরে ট্রাকের উপরে উঠে তল্লাশী করে আসামিদের দেখানো মতে, ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে ব্যাকসিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১৪টি পলিথিন প্যাকেট থেকে এক কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরে এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশে নিয়ে আসে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost