1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতারের অনুষ্ঠানে হামলা ও ভাংচুর, আহত- ৫ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী সাংবাদিক-পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত,সাংবাদিক একাদশের জয়লাভ  মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরি করলো আওয়ামী লীগ নেতার ছেলে মুন্সীগঞ্জেথ সিরাজদিখানে যানঙ্কট নিরসন অবৈধ দোকান পাট উচ্ছেদের মাধ্যমে পাড়ী পার্কিংয়ের জন্য বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব- ২০২৬, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ  মুন্সীগঞ্জের গজারিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী এ্যানি মুন্সীগঞ্জে দখল-দূষণে বিলীনের পথে নয়নের খাল মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি,এটি কোনো ব্যক্তি বা দলের নয়-মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় ছিনতাই হওয়া হারাগাছ থানার অর্ন্তগত বানুপাড়া এলাকায় ৪ অটোরিক্সা উদ্ধার আটক- ৭ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা খেতে কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক একজন 

মুন্সীগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতারের অনুষ্ঠানে হামলা ও ভাংচুর, আহত- ৫

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২২ বার
মুন্সীগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতারের অনুষ্ঠানে হামলা ও ভাংচুর,আহত- ৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সন্তোষপুরে জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতারের অনুষ্ঠানে বিকাল সাড়ে ৫টার সময় অতর্কিত হামলা চালায় স্থানীয় দলীয় নেতাকর্মীরা।আর এতে নারীসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।

সরেজমিনে রবিবার ৬ রমজান উক্ত ইফতার পার্টির আয়োজক নাজির ইসলাম(৫৩)জানায়,যে আজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আমি নিজ উদ্দ্যাগে দোয়া ও ইফতার পার্টির আয়োজন করি।আর এতে আমি এলাকার আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের দাওয়াত করি। আমার অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি যুক্ত ব্যানার করি। সেই ব্যানারটি ৫টার সময় আওয়ামীলীগ নেতা আবুল ও মাইনুদ্দিনের নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে ছিঁড়ে ফেলে।

পরে আবার ইফতারের কিছুক্ষন আগে তাদের নেতৃত্বে আরো বেশি লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়।এসময় চেয়ার টেবিল ভাংচুর করে আমাদের উপর হামলা করে।এতে আমি ও আমার স্ত্রী খোরশেদা বেগম,মেয়ে সাথী,শান্তা, ছেলে রাজু ও আত্মীয় সালামকে বেদম প্রহার করে।আমার ছেলে রাজু বর্তমানে হাসপাতালে মূমর্ষ অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন,সন্ধ্যার পর আমার ছেলেকে বাড়ির সামনে চায়না মোড়ে একা পেয়ে জিন্নত আলীর ছেলে আকাশ এলোপাতারী কুপিয়েছে।আমাদের উপর হামলা করে আবুল,মাইনুদ্দিন,সেখান্দর, খোরশেদ আলমসহ অসংখ্য লোকজন।

আহত নাজির ইসলাম আরো বলেন,আমি উক্ত ৮নং ওয়ার্ড শ্রমীকলীগের সভাপতি।আজকের এই অনুষ্ঠান করার জন্য আমাকে জেলা শ্রমীকলীগ ও ইউনিয়ন শ্রমীকলীগের নেতারা অনুমতি দিয়েছে।আর এখানে দাওয়াতী ছিলো পঞ্চসার ইউনয়ন শ্রমীকলীগের সভাপতি আকাশ, সাধারন সম্পাদক আঃ মালেক। মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের দপ্তার সম্পাদক রায়হানুজ্জামান রাসেল,পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার ছোট ভাই মোঃ ফারুকসহ অসংখ্য নেতাকর্মী।তাদের সামনেই এসে আবুল হোসেনের নেতৃত্ব হামলা চালানো হয়।

মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে নেক্কারজনক এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এহামলার ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে পঞ্চসার ইউনিয়ন শ্রমীকলীগের সভাপতি আকাশ বলেন,আমাদের উপস্থিতিতে অতর্কিত হামলা চালিয়েছে আবুল ও তার লোকজন আমি এঘনাটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন এঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পাটিয়েছি। অভেযোগের আলোকে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost