1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফতুল্লায় যুবককে কুপিয়ে পা ভেঙ্গে পুলিশে খবর দিলো কিশোর গ্যাং জয় বাহিনী | বাংলা মাটির নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক : সোহাগী সদস্য সচিব : রিয়াজুল হক মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফতুল্লায় যুবককে কুপিয়ে পা ভেঙ্গে পুলিশে খবর দিলো কিশোর গ্যাং জয় বাহিনী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার

বিশেষ প্রতিনিধিঃ ফতুল্লার দাপা ব্যাংক কলোনী এলাকায় রাসেল ওরফে মোল্লা রাসেল(৩২) নামের এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম সহ পিটিয়ে পা ভেঙ্গে দিয়ে পুলিশে সোপর্দ করছে ডাকাতি চেস্টার মামলার আসামী কিশোর গ্যাং লিডার জয় বাহিনীর প্রধান জয় ও তার সহোযোগি সন্ত্রাসীরা।

এ সময় হামলাকারী সন্ত্রাসীরা রাসেল ওরফে মোল্লা রাসেল কে ডাকাত আখ্যায়িত করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত বা স্বাক্ষী খুজেঁ পায়নি বলে পুলিশের একটি সূত্র জানায়।

তবে আহত রাসেলের অভিযোগ গত কয়েক দিন পূর্বে জয় পুলিশের হাতে গ্রেফতার হয়। এতে করে জয় ধারনা করে মোল্লা রাসেল ওকে গ্রেফতার করিয়েছে। আর এই সন্দেহে জয়, আগুন,শান্ত,ইসমাইল সহ আরো ১০-১২ জন তার উপর হামলা চালিয়ে তার পা ভেঙ্গে দেশীয় তৈরী বেশ কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনী এলাকায়।

প্রতক্ষ্যদর্শীদের বর্ননা মতে, বুধবার রাত সাড়ে আটটার দিকে দাপা বেপারীপাড়া,ব্যাংক কলোনী এলাকার বেশ কয়েকজন যুবক এক রাসেল ওরফে মোল্লা রাসেল নামের যুবক কে ব্যংক কলোনী মাদ্রাসা গলিতে মারতে মারতে টেনে হিচড়ে নিয়ে আসে। এক পর্যায়ে লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে পা ঙেঙ্গে ফেলে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীদয়দের কেউ কেউ মারার কারন জিজ্ঞেস করলে যুবকরা জানায়,রাসেল ওরফে মোল্লা রাসেল ডাকাতি করতে এসেছিলো। তারা টের পেয়ে ধারালো চাপাতি,রামদা,লোহার পাইপ,ছুরি সহ মোল্লা রাসেল কে আটক করে পিটুনি দেয়। পুলিশে সংবাদ দেয়া হয়েছে বলেও যুবকরা জানায় স্থানীয়দের। পরে পুলিশ এলে ঐ যুবকেরা পালিয়ে যায়। পুলিশ এ সময় মোল্লা রাসেল নামের ঐ যুবক কে উদ্ধার করে নিয়ে যায়।

আহত রাসেল ওরফে মোল্লা রাসেল জানান,গত কয়েক দিন পূর্বে জয় পুলিশের হাতে গ্রেফতার হয়। এতে করে জয় ধারনা করে মোল্লা রাসেল ওকে গ্রেফতার করিয়েছে। এর জের ধরে চিন্থিত ছিনতাইকারী, মাদক ব্যববসায়ী জয় বাহিনীর প্রধান জয়,গণধর্ষণ মামলার আসামী শান্ত,আগুন,ইসমাইল সহ ১০-১৫ জনের একটি দল রাস্তা থেকে তুলে নিয়ে প্রথমে একটি ঘরের ভিতর আটকে রেখে পিটিয়ে তার পা ভেঙ্গে ফেলে । এক পর্যায়ে তার হাতে মাদক দিয়ে এবং বেশ কিছু ধারালো অস্ত্র সামনে রেখে ভিডিও করে।পরবর্তীতে তারা তাকে ঐ রুম থেকে টেনে হিচড়ে মাদ্রাসা গলির রাস্তায় নিয়ে আসে এবং তাকে ডাকাত আখ্যায়িত করে আবারে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করে। এক পর্যায়ে পুলিশ আসছে এমন সংবাদ পেয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) নূরে আযম মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার পরিবাররের জিম্মায় দিয়ে দেওয়া হয়। আহত ঐ যুবক বা তার পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। যদি লিখিত অভিযোগ দায়ের করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost