1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সংখ্যালঘুদের মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte

মুন্সীগঞ্জের সংখ্যালঘুদের মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪২২ বার
মুন্সীগঞ্জের সংখ্যালঘুদের মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার সোনারং টংঙ্গীবাড়ী ইউনিয়নের আমতলী মৌজার ঐতিবাহি গাঙ্গুলী বাড়িতে প্রতিষ্ঠিত একনাম কীর্তন সংঘ, নারায়ন মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টার সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সকল শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে তারা বলেন, টংঙ্গীবাড়ী উপজেলার সোনারং টংঙ্গীবাড়ী ইউনিয়নের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিবর্গ ও টংঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতনী হিন্দু সম্প্রদায় দীর্ঘকাল যাবৎ আমতলী মৌজার ১২১/৭৩ নং ভিপি কেস ভুক্ত সম্পত্তিতে সরকারী লিজমানি পরিশোধ করে ভোগদখল থেকে সেখানে প্রতিবছর মাসব্যাপী কীর্তন ও গীতা পাঠ করে আসছি।আর আমাদের সকল মূল্যবান সরজ্ঞামাদি মন্দির কমিটির সদস্য জয়দেব দত্তের নিকট গচ্ছিত থাকে।ইদানিং জয়দেব দত্ত লোভনিয় হয়ে ষড়যন্ত্রমূলকভাবে মুল্যবান পিতলের বড় হাঁড়ি, পাতিল, মূর্তিসহ অন্যান্য মহামল্যবান মালামাল গায়েব করে দেয়।

তারা আরো বলেন, জয়দেব দত্ত এলাকার যুদ্ধাপরাধী আউয়াল সিকদারের ছেলে মিলন সিকদার, দলিল লেখক ইসলাম, সাবেক মেম্বার আজাদ বেপারী, আশরাফ মাঝি কে সঙ্গে নিয়ে মন্দিরে অনুপ্রবেশ করে মন্দিরে রক্ষিত সকল মালামাল লন্ঠন করে নিয়ে যায়, প্রতিদিন রাতে সেখানে অসামাজিক কার্যকলাপ চালায়। বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি প্রদর্শন করছে মন্দির ছেড়ে চলে যাওয়ার জন্য।

আমরা সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত লোকজন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।তাই আমাদের ও মন্দির, মন্দিরের সম্পত্তি রক্ষার্থে উদ্দর্তন প্রশাসনের সহযোগিতা চাই।উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন, হিন্দু বৌদ্ধ এক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তি, এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমর কুমার ঘোষ, সাধারন সম্পাদক নবীন কুমার রায়,সহ সভাপতি অভিজিৎ দাস ববি,প্রশান্ত কুমার দুলাল মন্ডল, জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক স্বপন মুদক, সদস্য সচিব বাসুদেব নাগ, বিমল পাল, সদস্য ও টংঙ্গীবাড়ী উপজেলা শাখার কল্যান টাস্ট্রের সভাপতি রজ্ঞিত দেবনাথ, টংঙ্গীবাড়ী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক ও আমতলী গাঙ্গলী বাড়ি একনাম কীর্তনের সাধারন সম্পাদক গনেশ দেবনাথ,মুন্সীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক খোকন পোদ্দার, মুন্সীগঞ্জ পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, টংঙ্গীবাড়ী থানা পুজা উদযাপন কমিটির সভাপতি কেশব ঘোষ, সাধারন সম্পাদক পরিতোষ ঘোষ, টংঙ্গীবাড়ী পূজা উদযাপন কমিটির সহ সভাপতি দীলিপ ঘোষ, সিরাজদীখান থানা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস, সাধারন সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার আহ্বায়ক শ্যামল দত্ত, সিরাজদীখান উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র দাস, জেলা ৬ টি উপজেলার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ,পূজা উদযাপন, ছাত্র যুব ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost