1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে গজারিয়ায় বোর্ড তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে গজারিয়ায় বোর্ড তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৫০ বার
মুন্সীগঞ্জে গজারিয়ায় বোর্ড তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সুপার বোর্ড নামে টি.কে.গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ সময় নদীতে নোঙর করা তিনটি ইঞ্জিনচালিত মালবাহী ট্রলার ভস্মীভূত হয়েছে।

আজ রবিবার দুপুর ১টার দিকে হোসেন্দী ইউনিয়নে সিকেরগাঁও এলাকায় ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।আগুন নিয়ন্ত্রণে গজারিয়া ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সকাল থেকে ওই কারখানা কাজ করছিলেন শ্রমিকরা।দুপুর ১টার দিকে কারখানায় আগুন জ্বলতে দেখা যায়।এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।কারখানার পাশেই নদীতে পাটখড়ি বোঝাই তিনটি ট্রলার অবস্থান করছিল।এক পর্যায়ে কারখানার আগুনের ফুলকি বাতাসের মাধ্যমে ওই ট্রলারগুলোতে পড়লে পাটখড়িসহ ট্রলার আগুনে পুড়ে যায়।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ রিফাত মল্লিক জানান,আমাদের দুইটি ইউনিট প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।তবে আগুনের ভয়াবহতা বেশি হয় পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।সেখান থেকে পর্যায়ক্রমে আরও আটটি ইউনিট আসে।

প্রতিষ্ঠানটির কর্মী আবুল কাসেম বলেন,কারখানার ভেতরে প্রচুর পরিমাণে পাটখড়ির মজুদ ছিল। সকালে কাজ করেছিলাম। প্রতিষ্ঠানের একপাশে সামান্য আগুনের ফুলকি দেখা যায়।পরে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।পাটখড়িতে লাগা আগুন মুহূর্তেই সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে যায়।পরে প্রতিষ্ঠান ভেতর আমরা যারা ছিলাম,তারা নিরাপদে বেরিয়ে আসি।

প্রতিষ্ঠানটির শ্রমিক তরিকুল ইসলাম জানান,তাদের কারখানার পাশে একটি ওয়েল্ডিং করার প্রতিষ্ঠান রয়েছে।ওই প্রতিষ্ঠানের ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি তাদের গোডাউনের পাটখড়িতে এসে পড়েছিল।সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি তার।

এদিকে কারখানার আগুন নেভাতে গিয়ে মাহিম(৩৫),শরিফুল ইসলাম (৩০),মো:হিরণসহ(৩২)ধোয়ায় কারখানার শ্রমিক এবং স্থানীয় সাত জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না।এ ব্যাপারে আমরা একাধিক বার তাদের সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজিব খান জানান,আগুন সম্পূর্ণ বন্ধ না হলেও নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করেছে।তবে কী কারণে,কীভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি পরিমাণ হয়েছে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost