1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে স্বপ্ন বেকারী ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযানে জরিমানা,সীল গালা | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

তানোরে স্বপ্ন বেকারী ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযানে জরিমানা,সীল গালা

  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৩৬ বার
তানোরে স্বপ্ন বেকারী ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযানে জরিমানা,সীল গালা

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর সদর এলাকার গোল্লাপাড়া বাজারস্থ স্বপ্ন বেকারি ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা করে জরিমানা, মালামাল ধ্বংস এবং সিলগালা করা হয়।মঙ্গলবার বিএসটিআইয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজু রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট পাউরুটি ও কেক এবং আইস তৈরি করে বাজারজাত সহ রমরমা ব্যবসা করে আসছিল স্বপ্ন বেকারি ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরী। এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসব ভয়াবহ চিত্র ধরা পড়ে। বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি হচ্ছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অপরাধে তানোর পৌর সদর গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সেই সাথে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম অভিযানকালে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। আর জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost