1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কামু বাহিনীর প্রধান 'কামু' গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

কামু বাহিনীর প্রধান ‘কামু’ গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার
কামু বাহিনীর প্রধান 'কামু' গ্রেফতার

আরিফা হক গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর উত্তর-পূর্ব অঞ্চলের অপরাধ জগৎতের নিয়ন্ত্রণকারী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার ভোর চারটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফিরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামী কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তুলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’। এলাকার বাসিন্দাদের কাছে মূর্তিমান আতঙ্কর নাম ছিলো কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি অস্ত্র মামলা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি,বিস্ফোরক দ্রব্য আইনে ২টি,জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা,চাঁদাবাজি ঘটনায় ১টি ও সরকারী সম্পত্তি দখলের অভিযোগে ১টি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে কামুর বিরুদ্ধে।

গাজীপুরের টঙ্গী এরশাদনগরে কামরুল ইসলাম কামুর সন্ত্রাসী বাহিনীর অন্যায় অত্যাচারের বিচার ও ফাঁসির দাবিতে মিছিল করেছেন এলাকাবাসী। কামুর গ্রেপ্তারের আনন্দে এরশাদনগর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

গাজীপুর মহানগরীর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো.আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেফতার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞেসাবাদ করা হয় ।আজ তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost