1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ভাতিজার বন্দুকের গুলিতে চাচা নিহত: ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জে ভাতিজার বন্দুকের গুলিতে চাচা নিহত: ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৭৯ বার
মুন্সীগঞ্জে ভাতিজার বন্দুকের গুলিতে চাচা নিহত: ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভাতিজার বন্দুকের গুলিতে আমেরিকান প্রবাসী আপন চাচাকে হত্যার ঘটনার মামলায় ভাতিজা গেনেট রোজারিও (৫০) নামের এক আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।বিষয়টি নিশ্চত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষনা করেন।আসামী গেনেট রোজারিও (৫০) সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত বারেন রোজারিওর ছেলে।নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে।রায় ঘোষনার সময় আসামী আদালতে অনুপস্থিত ছিলো।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী তার আপন চাচা মাইকেল রোজারিওর ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় গুলির শব্দে আশেপাশের লোক জন এগিয়ে এলে ঘরের দরজা ভেঙ্গে মাইকেল রোজারিওকে বের করে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক মাইকেল রোজারিওকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় মাইকেল রোজারিওর শ্যালিকা সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের মিলন রোজারিওর স্ত্রী মল্লিকা রোজারিও বাদী হয়ে সিরাজদিখান থানায় গেনেট রোজারিওকে আসামী করে হত্যা মামলা করে।এছাড়াও বন্দুক দিয়ে মাইকেল রোজারিওকে হত্যা করায় সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরের দিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।

এ ঘটনায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত উভয় মামলায় আসামী গেনেট রোজারিওকে দোষী সাব্যস্ত করে দন্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অপর অস্ত্র মামলায় একই আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান,গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও নামের আসামী তার আপন চাচা আমেরিকান প্রবাসী মাইকেল রোজারিওকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করায় সিরাজদিখান থানায় পৃথক মামলা হয়। এঘটনায় হত্যা করার অপরাধে আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অপর অস্ত্র মামলায় একই আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।এ রায়ে আমরা রাস্ট্র পক্ষ সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost