1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে অটো ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

রংপুরে অটো ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার
রংপুরে অটো ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার
রংপুরে অটো ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় অটো ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সাতদরগা ও কান্দি কাবিলাপড়া সুলতানের মোড় নামক পৃথক স্থানে একটি অটো ও একটি মিশুক ছিনতাইয়ের ঘটনায় গত সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করা হয়।

এসময় ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হলেও অটো উদ্ধার করা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতার ৪ আসামীকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানা পুলিশ জানায়, গত রোববার পীরগাছা মেডিকেল মোড় হইতে ভাড়ায় যাওয়ার কথা বলে নিয়ে এসে একটি অটো ছিনতাই করে পালিয়ে যায় এই চক্রের কয়েকজন সদস্য। এসময় অটো চালক সবুজ মিয়া এই চক্রের দুই সদস্যকে চিনতে পেরে স্থানীয় গ্রামপুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় উপজেলার পবিত্রঝাড় গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ও আরাজি প্রতাব বিষু গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৫ কে আটক করে পুলিশে দেয়। অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে কান্দি কাবিলাপড়া সুলতানের মোড় নামক স্থান থেকে সাজু মিয়া নামে এক ব্যক্তি একটি মিশুক ছিনতাই হয়। পরে তিনি থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে মিশুকটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত তালকু কান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে বিটুল প্রামানিক (১৯) ও কাবিলাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইমরান হোসেন (২০) আটক করে এবং ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করে।

এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ বিষয়ে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে। আসামীকের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের মূল হোতাদের ধরতে আসামীদের রিমান্ড চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost