
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে নিমতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে এনএফসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টে লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ ব্যাচ বনাম ২০২৫ ব্যাচ অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার ২৪ জুন বিকাল ৪ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে ২০১৮ ব্যাচ ৪-২ গোলে ২০২৫ ব্যাচ কে হারিয়ে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
এ সময় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: আম্বর আলী সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আলিনগির মোল্লা,মো:বাদশা সরকার মো: নুর জামান,মো: ইয়াছিন।
আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীর পেশার অসংখ্য মানুষ।