
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ৪ টি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী।
বুধবার ১৬ জুলাই বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলাধীন মধ্যপাড়া,জৈনসার,মালখানগর ও লতব্দী ইউনিয়নের তেলীপাড়া,নাটেশ্বর খিজিরপুর,মৌজাস্থিত ৪ টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ-সময় সিরাজদিখান থানা পুলিশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি।তিনি আরো বলেন জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা,অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।