
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় বাইটস রেস্টুরেন্টে মনিটরিং করে দেখা গেছে,নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেস্টুরেন্টটির ম্যানেজার মো:বাহারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করার নির্দেশ দেন আসিফ আল আজাদ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:জামাল উদ্দিন মোল্লা ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।আজ শহরের একটি রেস্টুরেন্টে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছি।আমাদের অভিযান অব্যাহত থাকবে।