1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন:মূল আসামী গ্রেফতার,উদ্ধার ছুরি ও মোবাইল | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন:মূল আসামী গ্রেফতার,উদ্ধার ছুরি ও মোবাইল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার

সাজাদুর রহমান সাজু,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যা মামলার মূল আসামী রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ।একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টারের আবাসিক কক্ষ থেকে রিফাতকে গ্রেফতার করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বছির উদ্দিনের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি এবং অপর একটি পুকুর থেকে নজরুল ইসলামের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার রিফাত মন্ডল সৌরভ (১৬) গোবিন্দগঞ্জের শীতল গ্রামের সামিউল ইসলামের ছেলে।সে হরিপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় প্রেস ব্রিফিং।থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য জানান।তিনি বলেন,ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে। ওসি জানান,নজরুল ইসলামের দোকানের নিয়মিত কাস্টমার ছিল রিফাত।তার ১১০০ টাকা দোকানে বাকি ছিল।দেড় মাস আগে রিফাতসহ কয়েকজন নজরুলের দোকান চুরি করলে স্থানীয়রা তাকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করে।সেই বিরোধের জের ধরেই গত ১৬ আগস্ট রাতে নজরুল বাড়ি ফেরার পথে রিফাত প্রথমে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

ওসি আরও জানান,আসামী রিফাতকে শিশু আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।একই সঙ্গে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য আবেদন করা হবে।

এর আগে রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে একটি ধানক্ষেতের পাশ থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই লাল মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost