1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পত্নীতলায় সরকারি গাছ কর্তন,আ'লীগ নেতা আটক | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

পত্নীতলায় সরকারি গাছ কর্তন,আ’লীগ নেতা আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় সরকারি গাছ কাটার অভিযোগে নজিপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মতিয়ার রহমানের ছেলে রেজাউল করিম (মন্টু) (৫৩)এবং একই গ্রামের গয়েশ চৌধুরী ছেলে মোজাফ্ফর চৌধুরী (৪৭) কে আটক করা হয়েছে।রেজাউল করিম মন্টু ৭ নং  ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক  সভাপতি এবং মোজাফফর চৌধুরী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য বলে জানা যায়। এ ঘটনায় উপজেলা বন কর্মকর্তা নূরুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় এজাহার দায়ের করেন। 

এজাহার সূত্রে জানা যায় গত ২০ আগস্ট  বিকাল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে উপজেলা বন বিভাগর কর্মকর্তা  জানতে পারেন পত্নীতলা উপজেলাধীন নজিপুর ইউনিয়নের অর্ন্তগত ২০১১-২০১২ অর্থবছরে সৃজিত ০২ কি.মি.সংযোগ সড়ক বাগান উজিরপুর মিশন ব্রীজ হতে ফয়েমপুর তেমাথা পর্যন্ত বাগানের গুচ্ছু গ্রামের আনুমানিক ৩০০গজ দক্ষিনদিক হইতে অবৈধ ভাবে লাভ ও লোভের আশায় কিছু দুষ্কৃতকারী সরকারি গাছ কেটে পাচার করতেছে।এমন খবরে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রওনা দেন  ঘটনাস্থলের ১০০ গজ দূর থেকে দেখতে পান ০৪/০৫ জন লোক সরকারি বাগানের গাছ কেটে টুকরা করতেছে। আরও কাছাকাছি গেলে তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালাইতে থাকে,আসামীদেরকে হাতে-নাতে ধরার জন্য ধাওয়া করে উল্লেখিত দুজন কে গ্রেপ্তার করে আর বাকিরা পলায়ন করেন।

আসামীদ্বয়সহ ঘটনাস্থল তল্লাশী করে ৪ টুকরা আকাশমনি কাঠ = ৯.১০ ১৩ ঘনফুট কাঠ জব্দ করেন।এতে  কাঠের ক্ষতি ধরা হয়েছে  ১০,৯২০/- টাকা এবং পরিবেশের ক্ষতি ৫০,০০০/- সর্বমোট ক্ষতি= ৬০,৯২০/-

পরবর্তিতে আসামীদের বিরুদ্ধে  ১৯২৭ সনের বন আইন (যাহা ২০০০ সালে সংশোধিত) আইনের ৩৩ (১) এর (ছ) ধারার মামলা রুজু করা হয়েছে।পত্নীতলা থানার মামলা নং ০৯  তাং ২১.৮.২৫।

মোজাফফর হোসেনের পরিবারের লোকজন বলেন মোজাফফর চৌধুরী দীর্ঘদিন যাবত কাঠের ব্যবসা করেন সে বিক্রেতার বাড়ির পাশে পড়ে থাকা গাছের গুল্ম কিনে নেন সে কোন গাছ কাটতে যায় নি।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন বন আইনে মামলা রুজু করে দুজন কে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost