1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের

  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৭ বার
মুন্সীগঞ্জে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের
মুন্সীগঞ্জে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ১৮ জন তাদের মধ্যে দুজনের আবস্থা আশঙ্কাজনক। গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় জেএমআই ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আট জনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন,নাজিম উদ্দিন (৩৫),আব্দুল মান্নান(৩০), লাকী(৪০),সেলিনা বেগম(৬৫), শিপন(৪৩), মাসুমা বেগ(৬৫), ফাহিমা (২৬), তুহিন(২৪)। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেএমআই ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এলে চালক মহাসড়কে পুলিশের একটি হেলমেট পড়ে আছে দেখে গাড়িটি হঠাৎ ব্রেক করেন।এসময় পেছন থেকে ঢাকা-হোমনা গেইট লক সিটিং সার্ভিসের আরেকটি বাস মিয়ামী পরিবহনের বাসে এসে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ এবং মিয়ামী পরিবহনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।আহত হয় ১৮ জন যাত্রী। সংঘর্ষের ঘটনায় ঢাকা -হোমনা গেইট লক সিটিং সার্ভিসের বাসটির দরজার অংশ ভেঙে ভেতরে ঢুকে গেলে যাত্রীরা আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা আধ ঘণ্টার চেষ্টায় বাসটির সম্মুখভাগের কিছু অংশ কেটে ভেতরে আটকা যাত্রীদের বের করে আনেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নূর আফরিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ছয় জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নাজিম উদ্দিন ও আব্দুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকি চারজনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াদ হোসেন বলেন, ‘মহাসড়কে হেলমেট পড়ে থাকার বিষয়ে আমি কিছু জানি না।দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও এখন স্বাভাবিক রয়েছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost