1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে প্রাইভেটের টাকা দিতে না পারায় এসএসসি পরীক্ষার্থীকে দেয়া হয়নি এডমিড কার্ড | বাংলা মাটির নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল  ভালুকায় কৃষকদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

তানোরে প্রাইভেটের টাকা দিতে না পারায় এসএসসি পরীক্ষার্থীকে দেয়া হয়নি এডমিড কার্ড

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫২ বার
তানোরে প্রাইভেটের টাকা দিতে না পারায় এসএসসি পরীক্ষার্থীকে দেয়া এডমিড কার্ড
তানোরে প্রাইভেটের টাকা দিতে না পারায় এসএসসি পরীক্ষার্থীকে দেয়া এডমিড কার্ড

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন প্রবেশ পত্র প্রতি ২০০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই সাথে একজন এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়ার টাকা দিতে না পারায় তাকে দেয়া হয়নি এডমিড কার্ড।

এমনকি বিদায় অনুষ্ঠানের নামেও শিক্ষার্থীদের কাছে টাকা আদায় করেছেন শিক্ষক আলাউদ্দিন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। বিদায় অনুষ্ঠানের নামে প্রতিটি শিক্ষার্থীদের কাছে থেকে আদায় করেছেন ২৫০ টাকা করে চাঁদা। ফলে প্রধান শিক্ষক আলাউদ্দিনের বেপরোয়া শিক্ষা বানিজ্যের কারনে ফুঁসে উঠেছে এসএসসি পরিক্ষার্থীসহ অভিভাবক মহল। তিনি শিক্ষক না তিনি একজন চাঁদাবাজ বলেও স্হানীয়দের দাবি। জানা গেছে, পরিক্ষার ফরম পুরনের জন্য মানবিক বিভাগের ২ হাজার ৪০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ৩ হাজার টাকা করে আদায় করেছেন এই শিক্ষক। এদিকে ফরম পুরনের জন্য অতিরিক্ত টাকা নিলেও শিক্ষক আলাউদ্দিন প্রবেশ পত্র ও বিদায় অনুষ্ঠানের নামেও করেছেন ব্যাপক চাঁদাবাজি।

প্রধান শিক্ষক আলাউদ্দিনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, অনেকে ফরম পুরনের সময় টাকা কম দেয় এজন্য এডমিড কার্ড দেওয়ার সময় ২০০ টাকা করে নেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানের নামে ২৫০ টাকা করে এবং প্রবেশ পত্রের জন্য ২০০ টাকা এভাবে নিতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান শিক্ষার মানোন্নয়নের জন্য এটা কেন আরো টাকা আদায় করার নিয়ম আছে। আমি বানিজ্য করিনি আমার সম্পদ কি কম আছে, আর বিদায় অনুষ্ঠান করতে টাকা খরচ হবে কে দিবে এজন্য চাঁদা নেওয়া হয়েছে। স্কুল হওয়ার পর থেকেই এভাবেই চলছে চলবে বলে দম্ভোক্তি প্রকাশ করেন এই শিক্ষক। বেশকিছু শিক্ষার্থীর অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব গ্রামীণ এলাকা অনেক দরিদ্র ছাত্র আছে। কিন্তু কাউকে ছাড় দেয়নি। এমনকি ৫/৭ দিন ঘুরে অনেকে ১০০/১৫০ টাকা দিতে চাইলেও এডমিড কার্ড ভাগ্যে জুটেনি। ২০০ টাকা ছাড়া দেয়নি। তিনি প্রধান শিক্ষক নামের কসাই বললেও ভুল হবে না। তার সাব কথা ২০০ টাকা দাও এডমিড নাও, পরিক্ষা দেওয়া হলেও ভালো নাহলেও ভালো, টাকা দিতেই হবে। এডমিড কার্ড না পাওয়া এসএসসি পরীক্ষার্থী তুষারের পিতা এরাদ মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা নিয়ে কেন এত বানিজ্য। সরকার তাদেরকে তো বেতন ভাতা কম দিচ্ছে না। আমার সন্তান স্কুলে প্রাইভেট না পড়েও তাকে ৯০০টাকার জন্য কয়েকদিন ঘুরেও মিলেনি এডমিড কার্ড। বাধ্য হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অভিযোগ দিয়েছি। এ কেমন শিক্ষক যে আমাদের মত দরিদ্র ব্যক্তিদের পকেট কাটছে। এসব শিক্ষক দের শাস্তি হওয়া দরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাকেও ফোনে পাওয়া যায়নি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এডমিড কার্ডের জন্য টাকা নেওয়ার প্রশ্নই উঠেনা। যদি নিয়ে থাকে তাহলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost