1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার
দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল

রিয়াজুল হক সাগর, রংপুর :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর। ফুঁসে উঠেছে দলীয় নেতা-কর্মীরা। কাফনের কাপড় পড়ে মানব্বন্ধন,সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশা তিনপ্রার্থীর সমর্থকরা।

‎আজ শুক্রবার ( ৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দিনাজপুরের বিরল উপজেলার প্রাণকেন্দ্র স্থলবন্দর মোড়ে কাফনের কাপড় পড়ে মানব্বন্ধন,সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশী তিনপ্রার্থী আ.ন.ম.বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও শিক্ষক মঞ্জুরুল আলম মঞ্জুর সমর্থকরা । এসময় বক্তরা, আওয়ামীলীগের পূণর্বাসনকারী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে যে বিএনপির যে কোন ত্যাগি নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়। অন্যথায় নির্বাচনে বিএনপির ভরাডুবি আশংকা করেন তারা।

‎বক্তব্য রাখেন, দিনাজপুর-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনপ্রার্থী আ.ন.ম.বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও মঞ্জুরুল আলম মঞ্জু,বিএনপি নেতা ভিপি হামিদুল, প্রফেসর মিজানুর রহমান, ইসকান্দার হাসান, আবুল চকালাম আজাদ,মাহমুদ আলম মাদুল,হোসেন আলীসহ অন্যরা।

‎এ সময় কাফনের কাপড় পড়ে বিএনপি’র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মনোনয়ন প্রত্যাশী তিনপ্রার্থীর সমর্থকরা।

‎সমাবেশে বিক্ষোভকারীরা “হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, অনুপ্রবেশকারি হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও,আওয়ামীলীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই,বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নাই” বলে স্লোগান দেয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost