1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের দুইজন গ্রেফতার | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের দুইজন গ্রেফতার
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের দুইজন গ্রেফতার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর অভিযানে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের দুই আসামীকে গ্রেফতর করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে নবজাতক আরিয়ানকে সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে এবং উক্ত চাঞ্চল্যকর নবজাতক চুরির ঘটনার প্রধান আসামী মোছাঃ পলি আরা খাতুন (২০) ও তার সহযোগী মোছাঃ মাফুজা (৪০)-কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত পলি খাতুন ও মাফুজা যথাক্রমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম (মোল্লাপাড়া) এলাকার মোঃ হানিফ ও মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী।

উল্লেখ্য, গত ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুর অনুমান ১৩৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এক অজ্ঞাত নারী সদস্য ৪৮ ঘন্টা বয়সী নবজাতক আরিয়ান, পিতা-মোঃ দীপু মন্ডলকে চুরি করে পালিয়ে যায়। ঘটনার দিন ঐ অজ্ঞাতনামা বোরকা পরা নারী শিশুটির নানীর সাথে সখ্যতা গড়ে তুলে কোলে নেয় এবং সু-কৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়।

উক্ত নবজাতক চুরির ঘটনাটি মিডিয়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিশুটির বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখঃ ০৯ ফেব্রæয়ারি ২০২৪, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০ (২)/৮(১)। নবজাতকটি চুরি হওয়ার পরপরই র‌্যাব শিশুটিকে উদ্ধার ও উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ সোর্স ঐ অজ্ঞাতনামা নারীর গতিবিধি ও অত্র এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করেছে।

র‍্যাব উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত চুরির সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা প্রতিয়মান হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost