1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিককে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিলো প্রতিপক্ষের লোকজন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিককে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিলো প্রতিপক্ষের লোকজন

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জোর করে সাংবাদিক পরিবারের জমি দখলে নিতে জাগো নিউজ-২৪.কম এর সাংবাদিক মো:সাইফুল ইসলামকে মাথা ফাটিয়ে নদীতে ফেলে দিয়েছে তাঁর প্রতিপক্ষের লোকজন।বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মাঝের চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো:সাইফুল ইসলাম (৩০) জাগো নিউজ-২৪.কম এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।তিনি মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

জানা গেছে,সিরাজদীখান উপজেলার মাঝের চর ইছামতি নদীর তীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক মো:সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।লোহার রড, দা ও বাঁশ দিয়ে হামলায় তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সাইফুল ইসলামের নানা বাড়ি বালুচর ইউনিয়নের চৌদ্দগ্রাম এলাকায়।ওই এলাকায় তাঁর মায়ের ওয়ারিশ সূত্রে জমিজমার মালিক হন তিনি।ওই জমিগুলো দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের মোহাম্মদ ইয়াকুব,ইউনুস,রাব্বি,ইসলাম,ফারুকরা দলবল নিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছিলো।সাংবাদিক সাইফুলরা জমিতে গেলেই দলবল নিয়ে মারতে আসতো ইয়াকুবরা।এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলা করেন সাইফুলরা।পরবর্তীতে আদালত সাইফুলদের জায়গা বুঝিয়ে দেয়।বুধবার দুপুরে সাইফুলরা তাদের জমিতে চাষাবাদ
করতে যান।সে সময় মোহাম্মদ ইয়াকুব,ইউনুস,রাব্বি,ইসলাম ও ফারুকরা দলবল নিয়ে সাইফুলদের উপর হামলা করে।এক পর্যায়ে সাইফুলকে পেটাতে পেটাতে পাশ্ববর্তী ইছামতী নদীতে ফেলে দেয়।এবং জমি চাষের কাজে ব্যবহত ট্র্যাকটর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়।পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তাকে রেফার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন,সাইফুল নামের এক রোগী মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়েছিল।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো:আতাউল করিম সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বলেন,আহত সাংবাদিক সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।মাথায় তিনটি সেলাই করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো:মেনহাজুল আলম। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এরআগে গত ৪ ডিসেম্বর একই জমি চাষ করতে গেলে ইয়াকুব,ইউনুস,রাব্বি,ইসলাম ও ফারুকরা হামলা করে আহত সাংবাদিক সাইফুল ইসলামের খালা,খালাতো ভাইসহ ৬ জনকে পিটিয়ে আহত করে।সে ঘটনায় ওই পক্ষের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost