1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ-কৃষি ব্যাংক এলাকায় জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘মানবতার দেয়াল’স্থাপন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ-কৃষি ব্যাংক এলাকায় জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘মানবতার দেয়াল’স্থাপন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ ও কৃষি ব্যাংক এলাকায় জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর হাটলক্ষীগঞ্জ জামাই বাজার ও কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে,হাটলক্ষীগঞ্জ জামাই বাজারের শাহজালাল স্টোরের পাশে ‘মানবতার দেয়াল-১’ এবং কৃষি ব্যাংক সংলগ্ন গলিতে ‘মানবতার দেয়াল-২’ স্থাপন করা হয়েছে।এই কার্যক্রম আগামীকাল আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি উন্নয়ন সংস্থার নেত্রী ফারজানা আক্তার।তিনি বলেন,শীতার্ত মানুষদের জন্য পোশাক সরবরাহের লক্ষ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে।আমরা এমন জায়গাগুলোতেই এই দেয়াল স্থাপন করেছি,যেখানে মানুষের শীতবস্ত্রের প্রয়োজন সবচেয়ে বেশি।সমাজের বিত্তবান ও সচেতন সবাইকে আহ্বান জানাই-আপনাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য শীতবস্ত্র মানবতার দেয়ালে রেখে যান।আর যাদের প্রয়োজন,তারা সেখান থেকে নিয়ে যাবেন।তিনি আরও জানান,এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিভিন্ন এলাকায় বিস্তৃত করা হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন।তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,এই মানবতার দেয়ালের মাধ্যমে প্রকৃত শীতার্ত মানুষ উপকৃত হবে।পাশাপাশি তারা নিজেদের ব্যবহারের অযোগ্য নয় এমন শীতবস্ত্র মানবতার দেয়ালে দেওয়ার অঙ্গীকার করেন।

সংগঠনের অন্যান্য সদস্যরা জানান,মানবতার দেয়াল স্থাপনের এই কার্যক্রমটি পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।আগামী দিনগুলোতে কোথায় কোথায় এটি স্থাপন করা হবে,তা নির্ধারণ করে যথাসময়ে বাস্তবায়ন করা হবে।

এলাকার এক দোকানি বলেন,“আমি প্রতিদিন এই দেয়ালের পাশেই দোকান করি।মানবতার দেয়ালটি যেন কোনো অসাধু ব্যক্তি ক্ষতি করতে না পারে,সে বিষয়ে আমি নজর রাখবো। আমরা চাই,সমাজের অসহায় মানুষরা এখান থেকে প্রয়োজনীয় পোশাক নিতে পারুক।

উল্লেখ্য,জনশক্তি উন্নয়ন সংস্থাটি সমাজ সংস্কারমূলক কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত একটি সংগঠন।ইতোমধ্যে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম জনসাধারণের দৃষ্টি কেড়েছে।এর মধ্যে শহীদ ওসমান হাদির স্মরণে দেয়ালচিত্র অঙ্কনসহ নানা সামাজিক উদ্যোগ উল্লেখযোগ্য।

সংস্থাটি সম্পর্কে আরও জানা যায়,এখানে বিভিন্ন স্কুল- কলেজের মেধাবী শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন এবং তারা স্বেচ্ছায় সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost