1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপনির্বাচন অনুষ্ঠিত সভাপতি রুহুল আমিন সুজন ‎ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপনির্বাচন অনুষ্ঠিত সভাপতি রুহুল আমিন সুজন ‎

  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার

মো:ফাহাদ আল-আবিদ,গাজীপুর জেলা প্রতিনিধি:

‎শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি মোবারক হোসেনকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সকল সদস্যের সম্মিলিত সিদ্ধান্তে চার মাস আগে অব্যাহতি দেওয়া হয়। তার শূন্য পদ পূরণে এই উপ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের দিন ধার্য করা হয় ২৭ ডিসেম্বর এবং মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময় ছিল ১৩ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে রুহুল আমিন সুজন মনোনয়ন পত্র ক্রয় ও দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি।

‎উপনির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি মাওনা চৌরাস্তা নিউ পপুলার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে।
‎নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন সুজন বর্তমানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় রুহুল আমিন সুজন বলেন,“সবাই ঐক্যবদ্ধ হলে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে আর ও সুসংগঠিত করা সম্ভব। অতীতের সকল ভুল ও বিতর্ক পেছনে ফেলে নতুন ধারায় সংগঠন পরিচালনা করা হবে। এই সংগঠন কারো ব্যক্তিগত নয়, এখানে প্রতিটি সদস্যের ক্ষমতা সমান।” তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের দিনই তিনজন নতুন সদস্য সংগঠনে যোগদান করেছেন এবং ভবিষ্যতে আরও তরুণ ও উদীয়মান সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

‎উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাইদুল ইসলাম নাহিদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ফাহাদ আল আবিদ ও মিন্টু মিয়া। ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন ফকির আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা রির্পোটাস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রীপুর উপজেলা রির্পোটাস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ফকির, শ্রীপুর উপজেলা রির্পোটাস ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহাদ আল- আবিদ,শ্রীপুর উপজেলা রির্পোটাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য পরাণ প্রধান, সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য সপন আহমেদ, সদস্য তপন কুমারসহ অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost