1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন ও মমিন আলী দল থেকে বহিষ্কার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জে বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন ও মমিন আলী দল থেকে বহিষ্কার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২১৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।দল মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের দুই নেতাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা যায়,মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।একইসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে,দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো:আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী হিসেবে রয়েছেন কামরুজ্জামান রতন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost