1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের মিলনমেলা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের মিলনমেলা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৯ বার
মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের মিলনমেলা

​বিশেষ প্রতিনিধি:

প্রবাসে থেকেও দেশের আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান। তাঁর প্রতিষ্ঠিত ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’-এর মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবকদের নিয়ে সম্প্রতি এক আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

​সংগঠনের কোষাধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আক্তার হোসেন ও আব্দুল কাদির রাজু।

​বক্তারা বলেন, আজিজুর রহমানের মানবিক দর্শনে সোনাপুর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনচিত্র বদলে যাচ্ছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় অসংখ্য পরিবার স্থায়ী ঘর পেয়েছে, তৃষ্ণার্ত মানুষ পেয়েছে বিশুদ্ধ পানির জন্য ড্রিপ টিউবওয়েল।

বর্তমানে তাঁর নির্দেশনায় ‘এডুকেশন সাপোর্ট টিম’ মেধাবী শিক্ষার্থীদের এবং ‘ক্যান্সার সাপোর্ট টিম’ মরণব্যাধি আক্রান্ত রোগীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।

​বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আক্তার হোসেন বলেন, “আজিজুর রহমান একজন দূরদর্শী সমাজ সংস্কারক। সাত সমুদ্র ওপারে থেকেও যার হৃদয়ে নিজ জন্মভূমির মানুষের আর্তনাদ প্রতিধ্বনি হয়, তিনিই প্রকৃত মানবতার ফেরিওয়ালা। তিনি আমাদের সমাজের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর।”

​অনুষ্ঠানে রুবেল আহমদ, তারেকুল ইসলাম, এখলাছুর রহমান, মহবুব হাসান, মুক্তার হোসেনসহ সংগঠনের একঝাঁক প্রাণচঞ্চল স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আতাউর রহমান স্বেচ্ছাসেবকদের পরিশ্রম ও আজিজুর রহমানের স্বপ্নকে এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সভা শেষে আলহাজ্ব আজিজুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost