1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
৩৯ লাখ টাকার চেক ডিজঅনার, সাদুল্যাপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

৩৯ লাখ টাকার চেক ডিজঅনার, সাদুল্যাপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৩০৬ বার
৩৯ লাখ টাকার চেক ডিজঅনার, সাদুল্যাপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুরে ৩৯ লাখ টাকার চেক ডিজঅনারের ঘটনায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সাদুল্যাপুর উপজেলার হবিবুল্লাহপুর গ্রামের বিনয় চন্দ্র মন্ডলের ছেলে শ্রী সুজিত কুমার মন্ডল দীর্ঘদিন ধরে ,কনিকা ট্রেডার্স, নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে বদলাগাড়ী গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে মোঃ মতিয়ার রহমান ২০২৩ সাল থেকে বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি থেকে পোল্ট্রি ফিড বাকিতে গ্রহণ করেন এবং তা খুচরা ও পাইকারি বিক্রি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, বিক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে প্রায় ৩৯ লাখ টাকা বকেয়া রাখেন মোঃ মতিয়ার রহমান। একাধিকবার তাগাদা দেওয়ার পর গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি-এর একটি ৩৯,০০,০০০ টাকার চেক প্রদান করেন।

পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে সাদুল্যাপুর শাখায় চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়। এতে করে তিনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় অপরাধ করেছেন বলে নোটিশে দাবি করা হয়।

এ বিষয়ে শ্রী সুজিত কুমার মন্ডলের পক্ষে জেলা জজ আদালত, গাইবান্ধার আইনজীবী মোঃ জাহিদ হোসেন খান লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বকেয়া ৩৯ লাখ টাকা পরিশোধ না করলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost