
মো:সৈকত জামান (প্রিন্স), ফুলছড়ি উপজেলা প্রতিনিধি:
গ্রেফতার মো. মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মো. মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযানে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করেছে।