1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন:বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য অঞ্চল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের রিকাবী বাজারে মোবাইল কোর্ট,এক ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন সিরাজগঞ্জ সলঙ্গায় মাঠে মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য সিরাজগঞ্জে প্রতিটি বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে আম গাছে মুকুল ফাল্গুনী বাতাসে মিষ্টি ঘ্রাণ ছাড়াচ্ছে  কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু মুন্সীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং,ফল ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার,উপপরিচালক,স্থানীয় সরকার মৌসুমী মাহবুব,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মো: হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার,মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃতৌহিদুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধাবৃন্দ।

সভা শুরুর আগে দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং আরও দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলনভিত্তিক কবিতা আবৃত্তি করেন,যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মোৎসর্গকারী ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।তারা বলেন,আবদুল সালাম,আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ,আবদুল জব্বার ও শফিউর রহমান এর আত্মত্যাগ বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি রচনা করে। তাদের এই আত্মদান পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে এবং জাতির চেতনাকে সুদৃঢ় করে।

বক্তারা আরও বলেন,ভাষা শহিদদের আদর্শ ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৫
  • ১২:১৬
  • ৪:১৮
  • ৫:৫৯
  • ৭:১৩
  • ৬:২৯

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost