1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক,সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জ ১ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী(পিএস)হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা  কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে অবৈধভাবে খাস জমি থেকে মাটি উত্তোলন পত্নীতলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের নিয়ে এসআই এল বেসরকারি সংস্থার রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে গিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ। সোমবার(২৩ ফেব্রুয়ারি)বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।এ সময় বেশ কয়েকজন রোগী হাসপাতালের নানা অনিয়ম ও সেবায় ভোগান্তির কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ বলেন,দীর্ঘ সময় ধরে হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে,এখানে প্রধান সমস্যা জনবল সংকট।পাশাপাশি কিছু প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার,তাই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমেই আমি আমার কার্যক্রম শুরু করেছি। তিনি আরও বলেন,আমার নির্বাচনী এলাকার জনগণের সব ধরনের মৌলিক চাহিদা পূরণে কাজ করব।বিশেষ করে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশত করা হবে না।আশপাশের কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত দালালরা এখানে সক্রিয় রয়েছে।ভবিষ্যতে হাসপাতালে দালালের উপস্থিতি পাওয়া গেলে প্রশাসনের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার(ভূমি)তৌহিদুল ইসলাম বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জামশেদ ফরিদী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল হান্নান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অহিদুল ইসলাম অহিদ,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৫
  • ১২:১৬
  • ৪:১৮
  • ৫:৫৯
  • ৭:১৩
  • ৬:২৯

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost