1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১২ বার

আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬ টায় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও শহীদদের মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উলিপুর ৭১ এর গণকবর স্মৃতি স্তম্ভে সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উলিপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বীরমুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সোলায়মান আলী, মাহাবুব হোসেন প্রমূখ।
এ সময় সহকারি কমিশনার ভূমি এসএম মেহেদী হাসান, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, কৃষি অফিসার মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যে, সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং যে সকল মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ চলাকালীন সময়ে পঙ্গুত্ববরণ করেছেন তাদের আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিকেল ৩ টায় উলিপুর মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ টায় উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলাদের বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost