1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে জসিম  হত্যার আসামী গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia

মুন্সীগঞ্জে জসিম  হত্যার আসামী গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরে নির্বাচন পরবর্তী সংহিতা’য় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামী গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩০ মার্চ)বেলা ১১ টায় দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ্পুর গ্রামে নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।এতে ঘন্টাব্যাপী সময়ে স্হানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জসিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা অভিযোগ করেন,ঘটনার পরও এখনও প্রধান আসামিদের আইনের আওতায় আনা হয়নি,ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন নিহতের চাচা মো:জয়নাল নায়েব, মোস্তফা নায়েব,ফুপু ভানু বেগম ও ফুপু হাজেরা বেগম,বড় ভাবি শাহনাজ বেগম ও ছোট ভাবি রিয়া মনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নিহতের ফুপাতো বোন রুজিনা ইসলাম বলেন,আমরা জসিম হত্যার সুষ্ঠু বিচার চাই।দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।আসামীরা গ্রামের আসেপাশে ঘুরছে,তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

নিহতের চাচা মোস্তফা নায়েব বলেন,দুজন আসামীকে পুলিশ ধরলেও,এ ঘটনার মূল আসামী নাছির দেওয়ান ও তার ছেলে সাকিল কে এখনও গ্রেপ্তার করা হয়নি নাসির দেওয়ান এরআগেও তার ভাতিজীকে হত্যা করে এলাকাবাসীকে ফাসিয়ে ছিলো, তা মিথ্যা প্রমানিত হয়েছে।সরকারের কাছে আবেদন তাদের গ্রেপ্তার করে বিচার করা হউক।

উল্লেখ্য,এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ্পুর গ্রামে নিজ বাড়ির পাশেই জসিম নায়েব কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পতিপক্ষ।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় জসিম নায়েবের বাবা ও বড় এক ভাই আহত হন।এ ঘটনায় মূল আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকলেও দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost