1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা, আত্মরক্ষায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গে পোঁচ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia

মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা, আত্মরক্ষায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গে পোঁচ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।আত্মরক্ষার্থে গৃহবধূর আঘাতে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

গত শনিবার (২৮ মার্চ)সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী (৫৫) জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ রান্নাঘরের কাজ শেষে ঘরে ফিরলে সুযোগ বুঝে তিনি ঘরে প্রবেশ করেন।

এ সময় পাশের কক্ষে সন্তানরা পড়াশোনা করছিল এবং ঘরে অন্য কেউ না থাকায় অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান,পরিস্থিতি বেগতিক দেখে তিনি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা একটি ব্লেড দিয়ে ওই পুরুষের গোপনাঙ্গে পোঁচ মারেন। এতে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যান।ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং অভিযুক্তকে মসজিদ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হাসান আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost