1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মর্ডান গ্রীন সিটি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক বিরোধে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দোকান মালিক কে ভোক্তা অধিকারের জরিমানা  রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযানে ওসি, অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক আহত ভারতীয় নাগরিক আটক

রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার

রিয়াজুল হক সাগর,রংপুর

বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে রংপুরে মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছেন।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান।মার্কেটের দোকান মালিক মিজানুর রহমান বলেন, আটক ওই যুবক পুলিশের (এএসপি) একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য তার দোকানে আসেন। এসময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মোস্তাফিজুর রহমান জানান, তিনি আগে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করলেও এখন পেশায় একজন রাজমিস্ত্রী।তিনি যাকে পছন্দ করেন তাকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলতেন। কিন্তু পছন্দের ওই মেয়ে তার কাছে আইডি কার্ড দেখতে চান। ফলে প্রেমিকার আস্থা অর্জন করতে পুলিশের এএসপি হিসেবে আইডি কার্ড বানাতে ওই দোকানে গিয়েছিলেন।কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের আর.টি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড প্রিন্ট করার কথা জন্য বলেন মোস্তাফিজুর। এনিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেসক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানায়, তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকাকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান।

ওসি আরও বলেন, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost