1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে আটক-৬,ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার | বাংলা মাটির নিউজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান সলঙ্গায় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে আটক-৬,ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ,পুলিশ সুপারের কাছে আবেদন রংপুর কোতয়ালী থানায় নেতাকে মারধরের অভিযোগ,৩ পুলিশ সদস্য ক্লোজড মুন্সীগঞ্জের বাংলাবাজারে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক  মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে অবৈধভাবে দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন,শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি নওগাঁয় আপন ভাতিজার বিরুদ্ধে অপহরণ,নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে আটক-৬,ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩ বার

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসক মুন্সীগঞ্জের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন,পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান,লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু,সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান,র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস উপস্থিত ছিলেন।অভিযানকালে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয় এবং একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়।আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা প্রশাসন মুন্সীগঞ্জ জানিয়েছে,মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৫
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost