
মোঃ ফারুক আহমেদ, সিরাজগঞ্জঃ
পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে গত সোমবার ১২টার সময় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ তাড়াশ উপজেলার ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক সাংবাদিক আব্দুর রহিম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় ও সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু সলঙ্গা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিষ্টি বিতরণসহ দোয়া এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সলঙ্গা থানা এলাকার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক তৃতীয় মাত্রা, নিউজ বাংলা ২৪ এর কর্মরত সাংবাদিক সাহেদ আলী।
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক কে, এম আল-আমীন হোসেনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সহসভাপতি ও সিরাজগঞ্জ প্রতিদিনের সাংবাদিক আনিছুর রহমান, সাধারণ সম্পাদক ও জনতা, দোল চাপার পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সহকারী সাধারণ সম্পাদক ও ভোরের দর্পন পত্রিকার কর্মরত সাংবাদিক হোসেন আলী, অফিস দপ্তর সম্পাদক ও দৈনিক সংগ্রাম, জোনাকি টিভির, মানবাধিকার নিউজ টিভির কর্মরত সাংবাদিক ফারুক আহমেদ, বায়তুল মাল সম্পাদক ও গ্রামীণ খবরের সাংবাদিক সোহেল রানা, দৈনিক নয়া দিগন্ত ও কার্যকারী সদস্য সোহেল রানা, প্রচার সম্পাদক ও জবাাবদিহি, দেশের কন্ঠ পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ, ভোরের বাংলা, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার ও সদস্য সুলতান মাহমুদ, মানব জমিন, যমুনা প্রবাহ পত্রিকার সাংবাদিক ও কার্যকারী সদস্য কারিকুল ইসলাম, জনকন্ঠ, News২৪ এর সাংবাদিক ও কার্যকারী সদস্য লিখুন আহমেদ, কলমসৈনিক পত্রিকার প্রতিনিধি ও কার্যকারী সদস্য আব্দুর রহিম, মক্ত খবর, শ্যামল বাংলা ও সদস্য ডাক্তার আখতার হোসেন হিরন, রূপালী বাংলাদেশ চাঁদনী বাজার ও মহিলা বিষয়ক সম্পাদক জি,এম সপ্নাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।এ ছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেন।