1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চল কর্তৃক আয়োজিত স্কুল ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চল কর্তৃক আয়োজিত স্কুল ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৮ বার

মোঃ সুমন হোসেন,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চল কর্তৃক আয়োজিত ষোলঘর শাখায় স্কুল ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।সোমবার, ২২ জুন বেলা ১১ ঘটিকায় ষোলঘর মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে”শিক্ষার্থীদের হাতে গড়ি,সঞ্চয়ের অভ্যাস”শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে পেন্সিল বক্স বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান।তিনি জানান,দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং নতুন প্রজন্মের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক আধুনিক স্কুল ব্যাংকিং নীতিমালা জারি করেছে।এই নীতিমালার আওতায় শিক্ষার্থীরা ৬ বছর বয়স থেকে “স্টুডেন্ট সেভিংস একাউন্ট” খুলতে পারবে, যা ১৮ বছর পূর্ণ হলে এককভাবে পরিচালনা করা যাবে।একাউন্টে সঞ্চয়ী আমানতের চেয়ে ১% বেশি হারে মুনাফা প্রদান করা হবে এবং সর্বোচ্চ স্থিতি পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া,শিক্ষার্থীরা চার্জ ছাড়াই ATM কার্ড ইস্যু করতে পারবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষোলঘর মডেল হাই স্কুলের সভাপতি এস এম এ খালেক।তিনি বলেন,এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ষোলঘর শাখার ব্যবস্থাপক মোঃ মাহতাব উদ্দিন তিনি বলেন,বাংলাদেশ কৃষি ব্যাংকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল স্কুলগামী শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে একটি বিশেষ ধরনের ব্যাংকিং যা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস করতে সাহায্য করতে হবে।স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল একটি সঞ্চয়ী আমানত অ্যাকাউন্ট যা শিক্ষার্থীর নামসহ শিরোনাম হয় এবং অভিভাবকের স্বাক্ষরের সাথে যৌথভাবে পরিচালিত হয় যিনি অ্যাকাউন্টের নমিনী হতে পারবে।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ষোলঘর মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।প্রধান অতিথি উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost