
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (বিশেষ) বরাদ্দ এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় বিভিন্ন উন্নয়নমূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেঞ্চ,রিং-চাকতি,মৎস্য খামারিদের জন্য এরেটর এবং প্রদর্শনী মৎস্য খামারের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা প্রকৌশলী মো: আসিফ উল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা.কামরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার,কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,মৎস্য খামারি,উপকারভোগী নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী করে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।
বক্তারা আরও বলেন,সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি,কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।