1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত বাবা গ্রেফতার মানাপ নওগাঁ পরিবারের নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন 8MBest Bonuses and Promotions in BD: What the Retained Evidence Shows ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ৪ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিনোদপুর বাজারের মিতা স্টোরে বিভিন্ন ধরনের মোড়কজাত খাবার বিক্রির সময় মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহান শরীফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর কমলাঘাট খাদ্য গোডাউন এলাকায় জসিম মাঠায় অভিযান চালানো হয়। সেখানে মাঠার বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার পাশাপাশি ফিরনি তৈরিতে নন-ফুডগ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জসিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,দেওভোগ বাজারের রাইয়ান আয়ান স্যানিটারি স্টোরে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

সেখানে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে দোকানটির মালিক মুরাদ ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost