1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ নওগাঁয় জমি নিয়ে বিরোধ,বাড়ির সামনে বেড়া দেওয়ার অভিযোগ আত্মমর্যাদা রক্ষা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা: অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন ফজলুল করিম লাকি মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ নিধন রোধে আগাম অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বড় আনুলিয়া গ্রামের জাল-সুতা ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে,আগামী ৮ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে।নিষেধাজ্ঞা কার্যকর করতে আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন হাট-বাজার ও মাছ শিকারের এলাকায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বড় আনুলিয়া গ্রামের হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়িতে মজুদ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী উদ্ধার করা হয়।

ইউএনওর হিসাবে,জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।পরে জব্দ করা সব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান,হানিফ মোল্লার ছেলে ফরহাদ এসব নিষিদ্ধ জাল মজুদ করে আরিচা ঘাট ও আশপাশের বিভিন্ন হাট-বাজার এবং মাছ শিকারিদের কাছে বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায়।তবে অভিযানের সময় ফরহাদকে পাওয়া যায়নি।

পরে তথ্য জানার জন্য ফরহাদের স্ত্রী বৃষ্টি আক্তারকে (৩২) থানায় নেওয়া হয়।তবে ইউএনও জানিয়েছেন,পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন,বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।নিষিদ্ধ জাল ব্যবসার সঙ্গে যুক্ত ফরহাদকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost