1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় জমি নিয়ে বিরোধ,বাড়ির সামনে বেড়া দেওয়ার অভিযোগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ নওগাঁয় জমি নিয়ে বিরোধ,বাড়ির সামনে বেড়া দেওয়ার অভিযোগ আত্মমর্যাদা রক্ষা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা: অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন ফজলুল করিম লাকি মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

নওগাঁয় জমি নিয়ে বিরোধ,বাড়ির সামনে বেড়া দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে খলিয়ান দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে ইমাজ উদ্দিন ও তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে গত এক সপ্তাহ ধরে চলাচলে সমস্যায় পড়েছেন কৃষক আদম আলী প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধুবন গ্রামের ইমাজ উদ্দিন ও আদম আলী প্রামাণিক সহোদর। আদম আলী দাবি করেন, বাড়ির পূর্ব পাশে থাকা খলিয়ানটি তিনি প্রায় ২০ বছর ধরে ব্যবহার করে আসছেন। সম্প্রতি একটি ডুমুর (জগই) গাছকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর পর ওই খলিয়ানে গাছের চারা রোপণ করে বাঁশের বেড়া দেওয়া হয়।

আদম আলীর অভিযোগ, ইমাজ উদ্দিনের পক্ষের লোকজন এবং মৃত আবু সাইদের পক্ষের লোকজন মিলে খলিয়ানটি ঘিরে দেন। বেড়া দেওয়ার পর বাড়ি থেকে বের হতে তাঁকে প্রতিবেশীদের বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ভোগান্তিতে পড়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইমাজ উদ্দিনের ছেলে ইখতিয়ার উদ্দিন দুরন্ত। তিনি বলেন, তাঁরা ওই জায়গা দখল করেননি। মৃত আবু সাইদের পক্ষের লোকজন জায়গাটি দখল করে বেড়া দিয়েছেন। তাঁরা শুধু বেড়া দেওয়ার সময় পাশ থেকে বিষয়টি দেখেছেন। তাঁর ভাষ্য, এ ঘটনায় তাঁর চাচা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

ইখতিয়ার উদ্দিন আরও বলেন, তাঁর চাচার বাড়ির ডুমুর গাছের কারণে তাঁদের শৌচাগারের ইটের প্রাচীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছটি সরিয়ে নিতে বলা হলেও তিনি তা করেননি।

অন্যদিকে আদম আলী প্রামাণিক বলেন, বাড়ির সামনের খলিয়ানটি দীর্ঘদিন ধরে তাঁরা ব্যবহার করে আসছেন। একটি গাছকে কেন্দ্র করে বড় ভাইয়ের সঙ্গে বিরোধের পর জমি মাপজোক করা হয়। পরে মৃত আবু সাইদের পক্ষের লোকজন সেখানে এসে বাঁশের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে দেন এবং গাছের চারা রোপণ করেন। এ কাজে তাঁর বড় ভাই ও ভাতিজারাও সহযোগিতা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বেড়া দেওয়ার কারণে পরিবারের সদস্যদের চলাচলে সমস্যা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost