1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা নওগাঁয় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা,বন্ধের নির্দেশ

সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৮ বার

মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে সরকারি চাল জব্দের ঘটনায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ নবী বেলাল ও বিএনপি সমর্থক মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগরের একটি গোডাউনে অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের মোট পরিমাণ ৫৪০ কেজি। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। প্রকাশিত প্রতিবেদনে গোডাউনটি রাণীনগর উপজেলা বিএনপির এক নেতার বলে উল্লেখ করা হয়।

এরপর ওই ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ ও সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি-ধমকি ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে মাহমুদ নবী বেলাল ও মামুনের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও নওগাঁ জেলা প্রতিনিধি মেহেদী হাসান অন্তর এবং জাতীয় দৈনিক আমাদের অর্থনীতির সাংবাদিক সিদ্দিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

সাংবাদিক মেহেদী হাসান অন্তর বলেন, সরকারি চাল জব্দের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ এবং বিষয়টি প্রশাসনের নজরে আনার কারণেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হুমকি কিংবা লাঞ্ছিত করার অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান সাংবাদিক নেতারা।

এদিকে ঘটনার বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল। তিনি বলেন, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই দল গ্রহণ করে না। মাহমুদ নবী বেলালকে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাংবাদিকদের হুমকি, ধমকি ও লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ নবী বেলালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost