1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ নওগাঁয় জমি নিয়ে বিরোধ,বাড়ির সামনে বেড়া দেওয়ার অভিযোগ আত্মমর্যাদা রক্ষা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা: অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন ফজলুল করিম লাকি মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার

মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ সোমবার ৫ অক্টোবর সকাল ১০:টার সময় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।

সভায় সিভিল সার্জন ডা.সাজেদা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ,অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন,জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর।শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের উদ্যোগের অংশ হিসেবে গত ১৫ আগস্ট একযোগে সারাদেশে ইএফটি ও আইবাস++-এর মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় ১৬২ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে মোট ২ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা বিতরণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন,শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা,ভালোবাসা ও আস্থার ওপর প্রতিষ্ঠিত।শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসা ও যত্নের মাধ্যমে শিক্ষকরা তাঁদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারেন।এর মাধ্যমে শিক্ষকতার মর্যাদা ও সম্মানের স্বর্ণালী ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পূর্ণ বেসিক বেতন নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন,শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা,মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলার দায়িত্বও তাঁদের ওপর বর্তায়।শিক্ষকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে একটি দক্ষ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে উঠবে,যা দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দেশ সমৃদ্ধ হলে ভবিষ্যতে শিক্ষকদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা সম্ভব হবে।সভায় শিক্ষাখাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার প্রদানের বিষয়টিও তুলে ধরা হয়।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য,শিক্ষকদের মর্যাদা ও অধিকার,শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost