1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গুজবে কান না দেয়ার আহ্বান শাবনূরের | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

গুজবে কান না দেয়ার আহ্বান শাবনূরের

  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার
গুজবে কান না দেয়ার আহ্বান শাবনূরের
গুজবে কান না দেয়ার আহ্বান শাবনূরের

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যে খবর বেরোয় নতুন ছবির ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছেন, ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। এবার সেই কথার কড়া জবাব দিলেন নায়িকা নিজেই।

রোববার (৩ মার্চ) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বেশ কড়া ভাষায় ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। তিনি বলেন, দেশ ছাড়ার আগে ঢাকঢোল পিটিয়ে দেশ ছাড়তে হবে নাকি?

পোস্ট অনুযায়ী শাবনূরের ভাষ্য, লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর, দেখেশুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে।

কিছু ভূঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রং-ঢং মাখিয়ে আরোও কত কিছু রটাচ্ছে!

অভিযোগ করেন, এসব নিউজ দেখে মূলধারার কিছু গণমাধ্যমও এর সাথে তাল মেলাচ্ছে। কারও সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।

নায়িকা জানান, তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। ছেলে সেখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসেন। আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যান। প্রশ্ন রাখেন, ঢাকঢোল পিটিয়ে দেশের বাইরে যেতে হবে কিনা?

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কারণ ও সময় নেয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। বলেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোন গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মত জানাবো।

এ সময় তিনি বেইলিরোডে আগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost