
বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বন্দরে সরকারদলীয় রাজনীতিতে বইছে নানা বিশ্লেষণ। বন্দর থানা আওয়ামীলীগের কমিটি- উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সর্বত্র আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।
উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৪ মে অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই উপজেলা পরিষদের নির্বাচনের ঘন্টা বাঝতে শুরু করেছে। উপজেলা নির্বাচনে ৮ জন প্রার্থীর নাম ১ম ভাগে শোনা গেলেও বর্তমানে ২ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে। যেখানে সরকারদলীয় প্রার্থীদের নাম থাকলেও ভোটের মাঠে নামেনি। বিএনপির সাবেক ২ বারের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও জাতীয় পার্টির মুছাপুর ইউনিয়ন পরিষদের হেট্রিক বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন বন্দরের দক্ষিনাঞ্চল -উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছে। ক্ষমতাসীন দলের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদসহ কাজিম উদ্দিন, এম এ সালামদের দেখা মিলছে অনেকটা নীরবতায়।