1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল  ভালুকায় কৃষকদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩০ বার
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মুজিবনগর উপজেলার বল্লভপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ইন্নাল হক (৪৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে বল্লভপুর গ্রামের কেদারগন্জ দর্শনা সড়কের বল্লভপুর সিনেমা হল নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নাল হক রামনগর গ্রামের নবিছদ্দিনের ছেলে। তিনি বালুগাদায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বল্লভপুর গ্রামের সনি এর বালুগাদায় কাজ শেষে রাস্তার ওপারে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা শেষ করে রাস্তা পার হওয়ার সময় ওরিয়ন ঔষধ কোম্পানির এমআর শাহরিয়ার এর মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইন্নাল। তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত জানান, ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত ব্যক্তির পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা ঘটানো মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost