1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া

  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৭৮ বার
সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া

মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জ প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ মার্চ ২০২৪) সকালে পৌর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকান্ড- ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে, তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা।

অনুষ্ঠানে সভাপতি জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আগামী ১০ মার্চ এই দিবসটি পালন করা হবে। এরই অংশ হিসেবে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা।

এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষযটি লক্ষে প্রতিটি অগ্নিদুর্ঘটনা ও ভূমিকম্প সংঘটিত হলে কী ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং তা ম্যানেজ করার জন্য কী ধরনের পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন এবং তাৎক্ষণিক কী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহড়ায় দেখানো হয় আগুনে ও ভবনধসে আটকে পড়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনার দৃশ্য। এতে ফায়ার সার্ভিস টিম নিখুঁত অভিনয়ে অতিথি ও ছাত্র-ছাত্রীদের সবার মনোযোগ কাড়ে। মঞ্চের সামনে স্থাপিত ফাস্টএইড বক্সে এসব উদ্ধারকৃত ব্যক্তিদের এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতরদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে এ দৃশ্য ধারণ করা হয়।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান, বিএফএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের স্টেশন অফিসার মো. আতাউর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost