1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে দেশি মুরগি ৬০০, বেগুন করেছে সেঞ্চুরি | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

রংপুরে দেশি মুরগি ৬০০, বেগুন করেছে সেঞ্চুরি

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার
রংপুরে দেশি মুরগি ৬০০, বেগুন করেছে সেঞ্চুরি

মোঃ রাজু মিয়া, স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে মুরগির দাম। সেইসঙ্গে দাম বেড়েছে মুগডাল, শসা, লেবু, রসুন, কাঁচামরিচ ও বেগুনের। তবে কমেছে শিম, ঢ্যাড়স, পটল ও লাউয়ের দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে চাল, তেল, ডাল ও মাছের বাজার।

রংপুর নগরীর বিভিন্ন বাজারে দেখা যায়, চিকন বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও সেঞ্চুরি হাঁকিয়েছে গোল ও মাঝারি (খটখটিয়া) বেগুন। সপ্তাহের ব্যবধানে ৭০-৮০ টাকা থেকে বেড়ে গোল বেগুন ১০০ এবং মাঝারি (খটখটিয়া) বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো প্রতিকেজি টমেটো ৩৫-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, শসা ৬০-৭০ টাকা, ভারত থেকে আমদানি করা সজনে ১৬০-১৮০ টাকা, উস্তে ৯০-১০০ টাকা, মটরশুটি ৫৫-৬০ টাকা, লেবু প্রতিহালি ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, শুকনা মরিচ ৪৮০-৫০০ টাকা, প্রতিপিস লাউয়ের (আকারভেদে) দাম কমে ৩০-৩৫ টাকা, ধনিয়া পাতা ২০ টাকা, কাঁচকলা প্রতিহালি দাম ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ৫০-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, ঢ্যাড়স ১৪০ টাকা থেকে কমে ৮০ টাকা, পটল ১২০ টাকা থেকে কমে ৮০ টাকা, বাঁধাকপি প্রতিপিসের দাম ১৫-২০ টাকা টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৪০-৫০ টাকা, দেশি রসুন ১৩০-১৪০ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকা, ভারতীয় রসুন ২২০-২৪০ টাকা, আদা ২২০-২৪০ টাকা এবং সবধরনের শাকের আঁটির দাম ১৫ থেকে ২৫ টাকা। খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারে, রমজানে গোল মাঝারি সাইজের বেগুনের চাহিদা বেড়ে যায়। সরবরাহ অনুযায়ী চাহিদা বেশি থাকায় দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বাজারে গরুর মাংস ৬৮০ থেকে ৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও দেশি মুরগির দাম বেড়েছে। বাজারে দেশি মুরগির সরবরাহ অনেক কমে গেছে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost