1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে গজারিযায় পুলিশ-ডাকাত গোলাগুলি, এক ডাকাত গ্রেফতার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

মুন্সীগঞ্জে গজারিযায় পুলিশ-ডাকাত গোলাগুলি, এক ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার
মুন্সীগঞ্জে গজারিযায় পুলিশ-ডাকাত গোলাগুলি, এক ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি হয়েছে।
এ সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও নৌ ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াস ওরফে ডাকাত পিয়াসকে গ্রেপ্তার করেছে ।

এসময় সন্ত্রাসীরা পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং ইট পাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য আহত হবার খবর পাওয়া গেছে।ঘটনা স্থল থেকে একটি বন্দুকসহ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত পিয়াস সরকার(৩৩) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।তার বিরুদ্ধে গজারিয়া থানা-সহ বিভিন্ন থানায় অস্ত্র,মাদক,নদীতে ডাকাতি, মারামারি-সহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, বুধবার(২০ মার্চ)দুপুর তিনটার দিকে বিশেষ অভিযানে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে থেকে একটি এক নলা বন্ধুক, ২টি কার্তুজ,৩টি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রাজিব খান বলেন, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান নেতৃত্বে নয়ন বাহিনীর বিরুদ্ধে আজকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি।এসময় নৌ ডাকাত নয়ন বাহিনীর প্রধান নয়নকে পাওয়া না গেলেও সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে পাওয়া যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়াস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ,ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।অভিযানে পিয়াসকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত হয় তিন পুলিশ সদস্য।অভিযানে পুলিশ ১০রাউন্ড গুলি বর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক,২টি কার্টুজ,৩ ককটেল-সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন,গোপন সূত্রে আমরা খবর পাই পিয়াসের নেতৃত্বে নয়ন বাহিনীর লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন খবরের ভিত্তিতে আমরা একটি বিশেষ অভিযান চালাই।আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা।সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost