1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ওসি আব্দুল হান্নান মুন্সীগঞ্জ সদরে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত-১,আহত- ৫ মুন্সীগঞ্জে স্মারকলিপি দিলো জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার,চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৯ বার
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ

সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রায় জনসাধারণের ভোগান্তি কমাতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে মহাসড়ক যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মহাসড়কের দুইপাশে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধ-শতাধিক অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন কুমার তালুকদার প্রমুখ।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া বলেন, ঈদে ঘরে ফেরা মানুষকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি এনে দিতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

গোবিন্দগঞ্জ উপজেলার জনসাধারণ এমন পদক্ষেপ নেওয়া কে সাধুবাদ জানিয়ে দাবি রাখেন উচ্ছেদকৃত দোকান পাট পুনরায় যেনো না বসতে পারে সেদিকে প্রশাসনের কঠোর দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost