1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মোশাররফ করিমের সঙ্গে তানহা রেকর্ড গড়লেন! | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মোশাররফ করিমের সঙ্গে তানহা রেকর্ড গড়লেন!

  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭১৪ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ঈদে টেলিভিশন চ্যানেলে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিনোদনপিয়াসী দর্শকের জন্য তৈরি হচ্ছে শতাধিক নাটক। উল্লিখিত সংখ্যক নাটকের ভিড়ে এবারের রোজার ঈদ হতে যাচ্ছে মোশাররফ করিম ও তানহা তাসনিয়াময়।

একে একে ৯টি নাটকে তারা জুটি হয়ে হাজির হবেন এবারের ঈদে। এটি দারুন একটি রেকর্ড। মোশাররফ করিমের বিপরীতে কোনো উৎসবে এবারই প্রথম ৯টি নাটকে দেখা যাবে একজন নায়িকাকে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত জনপ্রিয় মডেল – অভিনেত্রী তানহা তাসনিয়া। তিনি জানিয়েছেন, এই ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক।

নাটকগুলো হলো আল আমিন স্বপন রচিত ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ এবং হারুন রুশোর রচনায় ‘চাকরিজীবী বউ’। নির্মাতা তাইফুর জাহান আশিক জানান, এরইমধ্যে নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। একই জুটি নিয়ে একজন নির্মাতা ৯টি নাটক পরিচালনা করলেও এতে গল্প ও চরিত্রের বৈচিত্র্যতা রয়েছে।

নাটকগুলো তানহা তাসনিয়া বলেন, এবার ঈদে আমার অভিনীত নাজমুল রনির পরিচালনায় সাত পর্বের সিরিজ ‘মিশন ফয়েজ লেক’সহ ১০টি কাজ প্রচারে যাবে। এই সিরিজটি ছাড়া বাকি ৯টিই একক নাটক। আর সবগুলোতেই আমি মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। কোনো একটা উৎসব উপলক্ষে একজন অভিনেতার বিপরীতে এতগুলো নাটকে জুটি হয়ে কাজ করাটা সত্যি দারুণ একটা ব্যাপার আমার জন্য। এটা বলা চলে আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে বিরল একটি ঘটনা। মোশাররফ করিম ভাই আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য স্পেশাল। তিনি খুবই প্রাণবন্ত একজন সহশিল্পী। অনেক হেল্পফুল। এই নাটকগুলোর শুটিংয়ের সময় আমার আলসার ধরা পড়ে। তিনি বারবার আমার সুস্থতার খোঁজ নিয়েছেন, আমার খেয়াল রেখেছেন বড় ভাইয়ের মতো। অনেককিছু শিখতে পেরেছি তার কাছ থেকে।

ভিন্ন স্বাদ ও আমেজের নাটকগুলো দর্শকের কাছে উপভোগ্য হবে বলেই প্রত্যাশা করেন তানহা তাসনিয়া। তিনি পরিচালক তাইফুর জাহান আশিককে ধন্যবাদ জানান, ঈদের ৯টি নাটকে মোশাররফ করিমের সঙ্গে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। মোশাররফ করিমও একজন অভিনেত্রীর সঙ্গে ৯টি নাটকে কাজ করাটা উপভোগ করেছেন। নির্মাতা আশিক বলেন, ঈদের মতো উৎসবে একটা জুটির ৯টি নাটক প্রচার হবে এটা বেশ উল্লেখযোগ্য ব্যাপার।

এই নির্মাতা আরও বলেন, তানহা তাসনিয়া খুব ভালো কাজ করেছে। একজন পরিশ্রমী অভিনেত্রী। নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার ব্যাপারে বেশ সিরিয়াস। আমরা একটানা একটা টিমের সঙ্গে কাজগুলো করেছি। একটা পারিবারিক আবহ ছিল শুটিং সেটে। মাথায় ছিল দর্শক যেন নাটকগুলো উপভোগ করেন সেই বিষয়টা। সবাইকে ঈদের শুভেচ্ছাসহ নাটকগুলো দেখার আমন্ত্রণ জানাই। নির্মাতা তাইফুর জাহান আশিক জানান, আসছে ঈদে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হবে ৯টি নাটক।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost