1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: রংপুরে কর্মশালায় তারেক রহমান | বাংলা মাটির নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সাধারণ সম্পাদকসহ ৩ নেতার বিরুদ্ধে মানববন্ধন মুন্সীগঞ্জে জনশক্তি যুব উন্নয়ন সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: রংপুরে কর্মশালায় তারেক রহমান

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০১ বার
জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: রংপুরে কর্মশালায় তারেক রহমান

রিয়াজুল হক সাগর, রংপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হল জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা। যারা ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই, তার কারণ হলো তারা জনগণের আস্থা বিশ্বাস ভালবাসা হারিয়েছে। যার কারনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে রংপুর ও বরিশালে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরো মজবুত হবে। তিনি আরো বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে, এটি ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে কোনভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে।রংপুরে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে শুরু হয় এই কর্মশালা।

এই কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর ও বরিশাল এর নেতাকর্মীদের মুক্ত আলোচনায় কথা মনোযোগসহকারে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন।কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর।তিনি ৩১ দফা দাবি বিস্তারিত নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। বিভাগীয় কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী সংগীত শিল্পী বেবি নাজনীনসহ বিএনপি’র রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost